শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপরও নির্ভর করবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।

সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সভাপতির।

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ