বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

আ.লীগ ও তার দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : সাদিক কায়েম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনা হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করে নৃত্য করার মতো নৃশংসতা করেছে। কালচারাল ফ্যাসিবাদের মাধ্যমে এসবের বৈধতা তৈরি করেছিল।

গত ১৬ বছরে গুম হওয়া ছাত্র শিবিরের নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

 আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ছাত্রশিবিরের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

ভিপি সাদিক কায়েম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনা হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করে নৃত্য করার মতো নৃশংসতা করেছে। কালচারাল ফ্যাসিবাদের মাধ্যমে এসবের বৈধতা তৈরি করেছিল।

সেদিন আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও মাফিয়াবাদের বীজ বপন করে দেশের ক্ষমতা দখল করেছিল বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি।

তিনি বলেন, দেশুপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছিল। যারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিচারক হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী গত ১৬ বছরে ছাত্র শিবির সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, হাজারো নেতৃবৃন্দকে হত্যা, নির্যাতন ও গুম করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়া হোক।

দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর সংঘটিত হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, এসব গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।

আওয়ামী লীগ ও তার দোসরদের এদেশে কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, এটা কোনো রাজনৈতিক দল নয়, একটা সন্ত্রাসী সংগঠন। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ