বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ ও সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের ২ নং নম্বর কাশেম নগর, শেরেবাংলা রোড, গল্লামারী তৎসংলগ্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, 'দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।' তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন,  গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, জিএম মুরাদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোঃ লাবলু, আব্দুর রাজ্জাক, মোঃ তাহের আলী, মোঃ কিবরিয়া, মোঃ রুস্তম আলী, মোঃ জাহিদ সরদার, মোঃ আল আমিন, মোঃ আবু হানিফ, মোঃ মোত্তালিব, মোঃ হেদায়েত, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শহিদুল গাজী, এস এম গিয়াস উদ্দিন, মোঃ সাইদুল, মোঃ আব্দুল হালিম, মোঃ মাশরাফি, শাহরিয়ার নাফিস, নুরুল করিম, মিরাজুল ইসলাম, মোঃ শেখ  মাশরাফি সহস্থানীয় নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ