বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নির্বাচন কমিশনকে বাংলাদেশ খেলাফত মজলিসের ৮ দফা প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে মতবিনিময়ে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।

মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে লিখিত ও মৌখিক প্রস্তাবনা উপস্থাপন করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। উক্ত প্রস্তাবনায় ছিল—
১. নির্বাচনের তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের পদায়ণ ও প্রয়োজনে বদলি নিশ্চিত করা; এ ক্ষেত্রে সৎ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়া।
২. প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের ১ দিন আগে থেকে ভোটের ৩ দিন পর পর্যন্ত সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা।
৩. নির্বাচনের পূর্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
৪. নির্বাচনে কালো টাকার অবাধ ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৫. প্রতিটি ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে (বুথ ব্যতীত) সিসিটিভির আওতায় রাখা।
৬. নির্বাচনী প্রচারণায় প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করা।
৭. নির্বাচন কমিশন ঘোষিত ব্যয়সীমার যথাযথ মনিটরিং নিশ্চিত করা।
৮. সামাজিক যোগাযোগমাধ্যমে এআইসহ যেকোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ