বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

মাওলানা ফজলুর রহমানের সঙ্গে ইবনে শাইখুল হাদিসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ও রাজনৈতিক নেতা, কায়েদে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের (ইবনে শাইখুল হাদিস) একান্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের ইসলামি অঙ্গন, ধর্মীয় অগ্রযাত্রা এবং বিশ্ব মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় নেতাই দীন ও দেশের স্বার্থে ঐক্য, সহমর্মিতা এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে মুসলিম উম্মাহর অধিকার রক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামি মূল্যবোধের সুরক্ষা এবং দাওয়াতি কার্যক্রমের উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে দুই নেতা আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন যেন এ মুলাকাত উভয় দলের জন্য কল্যাণ, বরকত ও ভবিষ্যৎ অগ্রযাত্রার উসিলা হয়। ইসলামি বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ