বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

দেশবাসী ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনগণের সামনে এখন পরিবর্তনের সুযোগ এসেছে। ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচারের রাজনীতি বন্ধ হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের শ্রমজীবী মানুষের ঘামে অর্জিত অর্থ বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ বানানোদের আর ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে বরগুনার মানুষ ইসলামকে সম্মানিত করে আসছে—এবার তারা ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন ওলি উল্লাহ।

সভায় বক্তারা বলেন, দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এসব দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা, পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার।

এসময় মঞ্চে ঐক্য জোটের ৮টি ইসলামি দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ