বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

 জামায়াত নেতার শোডাউন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলা মোটরসাইকেল শোডাউনের সময় বাইকের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান জানান, ফজর আলী নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয়।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া জামায়াতের শোডাউনটি বিভিন্ন সড়ক ঘুরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী সড়কে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ