১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার সঙ্গে নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচনী জনসভা করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরাজিত শক্তি চব্বিশের জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্যই চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে বাংলাদেশের পাহারাদারি করার জন্য। ৪৭, ৭১ এবং ২৪ এর বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তোলার জন্য।
মাওলানা মামুনুল হক বলেন, একটি দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ à¦