রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেসরকারি গবেষণা সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র তিন শতাংশ। জরিপ অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে ভোট দিতে চান ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, এখনো ১০ দশমিক ৪ শতাংশ ভোটার সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৫ দশমিক ৯ শতাংশ ভোটার তাদের ভোটের পছন্দ প্রকাশ করতে রাজি হননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি মূলত মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

জরিপে মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের মধ্যে ২৫৮ জন ববি হাজ্জাজকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন, আর ২৪০ জন সমর্থন দিয়েছেন মাওলানা মামুনুল হককে।

লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৩২৪ জন পুরুষ ভোটারের মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ এবং ২৮২ জন নারী ভোটারের মধ্যে ৪০ দশমিক ১ শতাংশ বিএনপি

প্রার্থীকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে মাওলানা মামুনুল হককে ভোট দেওয়ার কথা জানিয়েছেন নারী ভোটারের ৪০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ভোটারের ৩৮ দশমিক ৬ শতাংশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ