রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর দ্বিমুখী নীতির আবারও সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে একটি মহল নির্বাচন করলেও তাদের এক পাল্লা আমেরিকায় আরেক পাল্লা ভারতে আছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বার্থান্বেষী মহল আজকে যারা নাকি দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা বলে কি, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? এখন তো দাঁড়িপাল্লার দুইটা পাল্লা দেখি। পাল্লা কয়টা? দুইটা। এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আরেক পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।

মুফতি রেজাউল করীম বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, তাতে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে। কারা সরকার গঠন করবে এবং কোন আইনে দেশ চলবে, তা এই নির্বাচনে নির্ধারিত হবে।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বা তাদের জোটভুক্তরা এবং জামায়াত কেউই কিন্তু বলেনি যে, তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে। তারা পরিষ্কার বলেছে, প্রচলিত ধারা ও নিয়ম-আইন অনুযায়ী দেশ চালাবে। শফিকুর রহমান সাহেব দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন, কিন্তু তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবেন না। একইভাবে বিএনপির প্রার্থীও ইসলামি শাসনের কথা বলেননি। একমাত্র ইসলামী আন্দোলন ও আমাদের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারী হাতপাখা নিয়ে ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ কবুল করলে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাব।

বিগত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, প্রচলিত আইনের কারণেই দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই আইনের কারণেই দেশ থেকে টাকা পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে এবং দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ ইসলামের পক্ষে একটি সুন্দর পরিবেশ চেয়েছিল, কিন্তু স্বার্থান্বেষী মহল তা হতে দিচ্ছে না।

সমাবেশে তিনি বাউফলে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারীকে পরিচয় করিয়ে দেন এবং সবার কাছে হাতপাখার জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ