রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নারায়ণগঞ্জ-৪: প্রার্থীকে বসিয়ে এনসিপিকে সমর্থন বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা শাপলা কলিকে জয়ী করতে মাঠে কজ করবো। পাশাপাশি গণভোটে আমরা হ্যাঁ ভোট দেবো। আমাদের স্লোগান হবে গণভোটে হ্যাঁ দিন ও শাপলা কলিতে ভোট দিন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, আনোয়ার ভাই ও আল আমিন ভাই আন্দোলন সংগ্রামে পাশাপাশি ছিল। এই নির্বাচনী বৈতরণী পার হতে তারা একসঙ্গে শাপলা কলিকে বিজয়ী করার জন্য আজ থেকে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, আমরা সবাই ভাই ভাই হয়ে জাতির স্বার্থে সবাই এ সিদ্ধান্ত মেনে নিয়ে সংসদে যাব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শাপলা কলিকে বিজয়ী করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ