রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লক্ষীপুর-৪ আসনে হাতপাখার প্রার্থীর ছেলের ওপর হামলা, দলের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদাই শান্তিপূর্ণ রাজনীতি করে আসছে। কিন্তু এই নির্বাচনী প্রচারণায় দেশের নানা প্রান্তে আমাদের নেতাকর্মীদের ওপরে যেভাবে হামলা করা হচ্ছে তা আমাদের ধৈর্যের সীমা স্পর্শ করে যাচ্ছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, দ্রুত কার্যকর ব্যবস্থা নিন। অন্যথায় পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকে লক্ষীপুর-৪ আসনের আওতাধীন তোরাবগঞ্জ ৯নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের ছেলে এবং মহিলা কর্মীর উপর জনৈক দুলাল ও তার সন্ত্রাসী দল হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, আজ বিকেলে হাতপাখা প্রার্থী খালেদ সাইফুল্লাহ হুজুরের ছেলে মাওলানা ইউনুসের সহধর্মিণী তার দায়িত্বে থাকা মহিলা ইউনিট নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এমতবস্থায় দুলাল ও তার সাঙ্গপাঙ্গরা উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করতে শুরু করে। 

প্রার্থীর ছেলে মাওলানা ইউনুসের কাছে খবর পৌঁছালে সে তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত সন্ত্রাসীরা তাকে ও তার স্ত্রীর উপর হামলা করে। এমতবস্থায় প্রার্থীর ছেলে মাওলানা ইউনুস, তার স্ত্রী ও মহিলা ইউনিটের নারী কর্মীগণ আহত হোন।

প্রাথমিকভাবে সন্ত্রাসী দুলাল জামায়াতের সাথে সম্পৃক্ত বলে শোনা যাচ্ছে।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনকে বললো, দ্রুততার সাথে ব্যবস্থা নিন। কার্যকর ব্যবস্থা নিন। না হয় নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার দায় আপনাদেরকেই নিতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ