সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মোবাইল নিষেধাজ্ঞা কি ভোট কারচুপির পথ খুলছে? প্রশ্ন হাসনাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এবার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো—ভোটারদের সবাইকে মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এর ফলে মোবাইল সাংবাদিকতা (মোজো) ও নাগরিক সাংবাদিকতার সুযোগও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, যা একটি হঠকারী সিদ্ধান্ত।

তিনি লেখেন, “ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর অর্থ হলো—কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না। নিরাপত্তাজনিত কারণে অনেক ভোটার মোবাইল ছাড়া কেন্দ্রে যেতে চাইবেন না, ফলে তারা ভোট দেওয়া থেকেও বিরত থাকতে পারেন।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিকভাবে অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না। সাংবাদিক ও সাধারণ নাগরিকদের মোবাইল ফোনই অনিয়ম, জালিয়াতি ও কেন্দ্র দখলের ঘটনা দ্রুত ধারণ ও প্রকাশে সবচেয়ে কার্যকর মাধ্যম। ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করা সম্ভব হয়, যা ভোট কারচুপি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার অভিযোগ, “জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে—এই উদ্দেশ্যেই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি কার্যত ভোট চুরির সুযোগ সৃষ্টি করে দেয়।”

পোস্টের শেষাংশে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ