রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাতপাখাকে ইসলামের পক্ষের একমাত্র প্রতীক বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, আমি নিজে কোনো আসনে প্রার্থী হই নাই, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা কখনো ক্ষমতার রাজনীতি করি নাই। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাধ নিতে পারতাম কিন্তু আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম। এবারের নির্বাচনেও অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়ে একমাত্র আমরাই ইসলাম ও শরীয়াহর পক্ষে দাড়িয়ে লড়াই করছি। তাই দেশের সকল নাগরিকদের বলবো, স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতিককে যাছাই করুন। ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের ভাষ্যমতে, মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। ১২ তারিখে জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। হাতপাখা মার্কায় ভোট দিয়ে এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগেও বারোবার নির্বাচন হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। কারণ নেতা ও নীতি ভুল ছিলো। ভুল নেতা-নীতি থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। হাতপাখা মার্কায় ভোট দিন, নির্বাচনের পরে কাউকে আর পালিয়ে বেড়াতে হবে না। জামায়াতের প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, জামায়াত আজন্ম শ্লোগান দিয়েছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে। এখন তা বেমালুম ভুলে গেছে। তাদের ইশতেহারে ইসলাম নাই। তাই ইসলাম প্রত্যাশি কেউ তাদেরকে ভোট দিলে তা প্রতারণার শিকার হবেন।

জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ঘুনে ধরা সমাজ ভাঙ্গতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেশে সামান্য অপরাধের কারণে নাগরিকদের কঠিন শাস্তি হয় কিন্তু সেই অপরাধের উৎপত্তিস্থলে থাকা রাঘোব-বোয়ালদের কিছুই হয় না। ইসলাম ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন হবে। অপরাধকে উৎস থেকে নির্মূল করা হবে।

তিনি বলেন, ইসলাম ইনসাফের ধর্ম। আমরা বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। কোন দল দেখে না বরং মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করে তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।

সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের জেলেদের সমস্যা দুর করার প্রতিশ্রুতি দেন। শিশুদের পড়াশোনা, রাস্তা-ঘাট ঠিক করার প্রতিশ্রুতি দেন। এবং সকল দলের যোগ্য ব্যক্তিদের নিয়ে এই আসনের উন্নয়নের জন্য সর্বদলীয় উন্নয়ন কমিটি করে উন্নয়ন এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ