রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি একথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ভোটকেন্দ্রে ভোট দেবেন। 

সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এছাড়া দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ খুলনার রূপসা উপজেলার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

অন্যদিকে দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় সানরাইজ কিন্ডারগার্ডেন ভোটকেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান উত্তর বাড্ডা গার্লস স্কুল ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ