রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-০৪ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নায়েবে আমীর ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এছাড়াও নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া শহরের জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বরগুনা বদরখালী কাহার মুদাবাদ  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মুহাম্মদ মুনতাসির আলী সিলেট বিশ্বনাথে, এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ফেনী চাড়িপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র, অধ্যাপক মো: আবদুল জলিল রাজধানীর আহমদবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ