সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ও দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যতটুকু আছে ভালো, তবে আমি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। তাতে যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করা হবে আরেকটা, এরপরে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বহুবিদ ব্যাপার আছে। তাই আমি রেজাল্টের আগে কোনোভাবেই বলবো না ভোট সুষ্ঠু হয়েছে বা হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেয়িং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে সব মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর প্রশাসন অহেতুক কোনো মানুষকে হয়রানি ও গ্রেফতার করবেন না।

ফয়জুল করীম আরও বলেন, ভোটারদের কাছে ভোট একটি আমানত, এর থেকে দামি কোনো জিনিস নেই। এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এ ভোটের মাধ্যমে, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অবৈধ-অনৈতিক কাজ চালু হতে পারে, আবার বন্ধও হতে পারে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ