রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকা-১৩: ভোটগ্রহণ শুরুর আগেই দীর্ঘ লাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কিছুক্ষণ পরেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন ঢাকা-১৩ আসনের ভোটাররা। কেন্দ্রের বাইরে দেখা মিলছে ভোটারদের দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতির এমন দৃশ্য দেখা গেছে।

 এছাড়া একই কেন্দ্রে সকাল ৮টা নাগাদ জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ভোট দেবেন বলে জানা গেছে। 

ভোটের লাইনে অপেক্ষারত একজন বলেন, ২০০৮ সালে ভোট দিয়েছিলাম, এরপর আজ ভোট দিতে আসছি। খুব ভালো লাগছে।

উল্লেখ্য, জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ