রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করলেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন। এবং এ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, আমি আজকে আমার জীবনের প্রথম ভোট প্রয়োগ করলাম। দেশবাসীকে বলতে চাই, আপনারাও ভোট দিতে আসুন।

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে থাকার কথা জানা গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন প্রার্থীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ