সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঢাকা-৮ আসন: পোলিং এজেন্টকে প্রবেশে বাধা, সমাধানে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৮ আসনের এক ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে। পরে সেনাবাহিনীর টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা কলির এজেন্ট প্রবেশ করতে পারেননি। পরে সেনাবাহিনীর একটি দল এলে তাকে ঢুকতে দেওয়া হয়।

জানা গেছে, গোলাম মোস্তফা নাসীরুদ্দীন পাটোয়ারী শাপলা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, তার কাছে বৈধ কাগজপত্র থাকলেও ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

কেন্দ্রের বাইরে গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ