রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এ সময় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াতে ইসলামী আমির। এ সময় নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। এছাড়াও ঢাকা ১৫ আসনে একটি কেন্দ্র দখলের অভিযোগ আনে দলটি।

এদিন সকাল ৮টার কিছু পরে মনিপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোটকেন্দ্রে ভোট দিয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন তার দল। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।’

এরপর ঢাকা ১৫ আসনের কেন্দ্র পরিদর্শন করেন জামায়াত আমির। আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দেখা। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন।

দুপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াতে ইসলামী আমির। এসময় নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার আশ্বাস দেয় সেনাবাহিনী।

এ ছাড়াও দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, খুলনায়সহ বেশ কিছু জায়গায় কেন্দ্র দখল ও শারীরিক ভাবে হেনস্থা অভিযোগ জানায় জামায়াতের আমির। তবে, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ