রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাল ভোট দিতে গিয়ে যুবকের ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইন (২১) উপজেলার বিপলাকান্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় দায়িত্বরত যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইমরান হোসাইনকে আটক করেন।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ