বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

রাষ্ট্রপতির পদে ‘হাসিনার সেবাদাস’ থাকতে পারে না: ব্যারিস্টার আরমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ আলী কাসেম আরমান বলেন, জুলাইয়ের রক্তের ওপর নির্মিত সংসদে রাষ্ট্রপতির পদে শেখ হাসিনার ‘সেবাদাস’ থাকতে পারে না।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শাহআলী মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় আসন্ন ঈদ উপলক্ষে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি।

ব্যারিস্টার আরমান বলেন, জুলাইয়ের রক্তের ওপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। শেখ হাসিনার ‘সেবাদাস’ হিসেবে যিনি রাষ্ট্রপতির পদে আছেন, তার সংসদে অবস্থান থাকতে পারে না। বিএনপির মধ্যে অনেক ত্যাগী ও সর্বজনস্বীকৃত শ্রদ্ধেয় নেতা আছেন, তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতির পদে বসানোর দাবি জানাচ্ছি।

ব্যারিস্টার আরমান বলেন, আগামী রোববার শুরু হতে যাওয়া সংসদে রাষ্ট্রপতির গত অধিবেশনের ভাষণের ওপর দীর্ঘ আলোচনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওয়াকআট করা হয়েছে। তবে আগামীতে আলোচনার সময় সংসদে উপস্থিত থেকে জোরালো ও শক্ত সমালোচনা করবো।

তিনি আরও বলেন, নতুন সংসদের প্রায় ৭৫ শতাংশ সদস্য বয়সে তরুণ এবং জীবনে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। তরুণদের এই উপস্থিতি সংসদে নতুনত্ব এনেছে এবং সামনে আরও অনেক চমক দেখা যাবে।

বর্তমান রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, আত্মমর্যাদাবোধ থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যথায় তাকে অপমানের সঙ্গে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ