রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, মুসলিম শাসকদের প্রথম কাজ হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা এবং এরপর জাকাতের সুষম বণ্টন নিশ্চিত করা। নামাজ প্রতিষ্ঠা বাদ দিয়ে শুধু জাকাতের বণ্টন নিয়ে ব্যস্ত থাকলে সমাজে সুনাগরিক ও সৎ কর্মকর্তা তৈরি হবে না। আর সৎ কর্মকর্তা না থাকলে রমজানে সৌদি সরকার প্রদত্ত খেজুর বিতরণ নিয়ে যে অনিয়মের ঘটনা ঘটেছে, তার মতো পরিস্থিতি তৈরি হবে। বরং এর চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে মুসলমানদের ফরজ বিধান জাকাত।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ কনভেনশন সেন্টারে যুব জমিয়তে বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জমিয়তে বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ।

মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, পবিত্র রমজান মাসে আমেরিকা ও ইরানের মাঝে চলমান যুদ্ধ বিশ্বশান্তিকে ব্যাহত করছে। এর ফলে খাদ্য সংকটসহ নানা মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বিশ্বশান্তি রক্ষায় চলমান যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ