শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুন থেকে বুধবার (২৫ মার্চ) বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। ওই দুর্ঘটনায় বাসটির অধিকাংশ যাত্রী হতাহতের শিকার হয়েছেন। 

বাস নদীতে তলিয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

রাতে প্রদত্ত এক শোকবাণীতে নেতৃদ্বয় নিহতদের প্রতি শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

নেতৃবৃন্দ বাসটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হতাহতের প্রকৃত চিত্র প্রকাশের দাবি জানান। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও হতাহতদের ক্ষতিপূরণ প্রদান করারও দাবি জানান। সড়ক ও নৌপথে সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে অবশ্যই পালন করতে হবে। জ্বালানি তেল সংকটসহ সকল অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ