শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামী আন্দোলনের নেতা যোগ দিলেন বাংলাদেশ খেলাফত মজলিসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মুফাজ্জল হুসাইন কাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৩ আসনে রিকশার প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব এবং শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন সদস্যকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ