বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। স্বাধীনতা আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর যখন হত্যাযজ্ঞ শুরু করে। অতঃপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর পাকিস্তানি জালেম হানাদার বাহিনীকে পরাজিত করে বীর বাঙালি বিজয় ছিনিয়ে আনে। জন্ম লাভ করে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ। বাংলাদেশ পায় একটি লাল সবুজের পতাকা।
মাওলানা মিয়াজী বলেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার সুফল ভোগ করতে হলে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ কায়েমের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও à¦