বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দল থেকে সৎ, আদর্শবান ও যোগ্য প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল-২০২৬) সকাল আটটায় জামতলাস্থ জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, ‘দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে স্থানীয় সরকার নির্বাচনে সৎ, আদর্শবান ও সর্বাধিক যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের ভয়াবহ করালগ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে স্থানীয় সরকারে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড এবং জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আমরা এমন প্রার্থী নিশ্চিত করতে চাই, যারা সাধারণ মানুষের আস্থার প্রতীক হবেন। আমাদের রাজনীতি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করা হবে এবং ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে আমরা আমাদের শক্ত অবস্থান জানান দেব।"’

সিরাজুল মামুন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের ভিত্তি মজবুত করা এবং সাধারণ মানুষের কাছে খেলাফত মজলিসের আদর্শ পৌঁছে দিতে এই নির্বাচন একটি বড় সুযোগ। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে সভায় জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মুফতী ফখরুদ্দীন কাসেমী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস সিকদার এবং আড়াইহাজার থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ