বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিবাদ বা পুরনো স্বৈরতন্ত্র নতুন করে টিকিয়ে রাখার চেষ্টা হলে আবারও জনগণ সংগঠিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়াতলে ঐক্যবদ্ধ হবে বলে জানিয়েছেন দলটির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দলটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, সরকার গঠনের পর গণভোটকে অস্বীকার করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।

পুরনো স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, যারা পরিবর্তন চান, তাদের এখন থেকেই সারাদেশে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এ সময় ফেরসামিন হক ইকবাল, নুরুজ্জামান কাফী, মহিউদ্দিন রনি এবং ইসহাক সরকার এনসিপিতে যোগ দেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করেন দলটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ