শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘জাকাতের বিরুদ্ধে কটূক্তি করে বিএনপি নেত্রী চরম গর্হিত কাজ করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় মনোনীত প্রার্থী নিলুফার চৌধুরী মনি ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বলে যে মন্তব্য করেছেন সেটাকে ‘চরম গর্হিত কাজ’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শনিবার (২ মে) এক বিবৃতিতে মাওলানা রাব্বানী বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা পবিত্র কুরআনের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে প্রবর্তিত এবং সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। পক্ষান্তরে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। এ ধরনের জঘন্য অপরাধের সাথে যাকাতের তুলনা করা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তিনি অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ