শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘মাদরাসা শিক্ষায় বৈষম্য দূরীকরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ রোববার (৩ মে) এক বিবৃতিতে বলেছেন, সর্বশেষ ‘শিক্ষা পরিসংখ্যান ২০২৪’-এর তথ্যমতে, মাদরাসা শিক্ষকদের মধ্যে প্রশিক্ষিতের হার মাত্র ৯ দশমিক ১৯ শতাংশ। এমনকি এ হার বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বিগত ১৩ বছরেও যে এই হার খুব ভালো ছিল তা না। ২০২৩ সালে সর্বোচ্চ ২৭ দশমিক ৬৯ শতাংশে পৌঁছে। এর অর্থ হলো, মাদরাসা শিক্ষকদের দুই-তৃতীয়াংশের বেশি শিক্ষক সর্বদাই প্রশিক্ষনের বাইরে ছিল। মাধ্যমিকে প্রশিক্ষিত শিক্ষকের হার ৬৬ দশমিক ১০ শতাংশ। অর্থ্যাৎ বৈষম্য তীব্রভাবে প্রকট। রাষ্ট্র তার জনগোষ্টির সাথে এমন বৈষম্য করতে পারে না। এই বৈষম্য দূর করতেই হবে। সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশে মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। কার্যত একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকায় বিপুলসংখ্যক শিক্ষককে দক্ষ করে তোলা কঠিন হয়ে পড়ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রতিটি জেলায় পিটিআই রয়েছে। মাধ্যমিক শিক্ষকদের জন্যও জেলায় জেলায় রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। অথচ মাদরাসা শিক্ষকদের জন্য তেমন অবকাঠামো নেই। দীর্ঘ মেয়াদে জেলায় জেলায় মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। আর আশু সমাধান হিসেবে জেলা পিটিআইগুলোতে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, একইভাবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যেখানে মিড-ডে মিল, উপবৃত্তি, পোশাকসহ নানা সুবিধা পাচ্ছে; সেখানে মাদরাসার শিক্ষার্থীরা এসব থেকে বঞ্চিত। এমনকি সরকার সাম্প্রতিক সময়ে শিক্ষা খাতে যেসব উদ্যোগের কথা বলছে তার বেশির ভাগই সাধারণ শিক্ষাকেন্দ্রিক। এটা লজ্জাজনক। একই মায়ের দুই সন্তানের একজন মাদ্রাসায় পড়ার কারণে যে ধরণের বৈষম্যের শিকার হচ্ছেন তা কোন সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আমরা সরকারকে বলবো, নাগরিকদের মধ্যে বৈষম্য করবেন না। সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করুন। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণাও ছিলো বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা। তাই মাদ্রাসা শিক্ষা যে ধরণের বৈষম্যের শিকার হয়েছে তা দুর করতেই হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ