শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিলেটের প্রবীণ আলেম শায়খে লক্ষীপুরীকে দেখতে হাসপাতালে জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা, পূর্ব সিলেটের অন্যতম অভিভাবক আলেম, জামিয়া দারুল উলুম কানাইঘাট, সিলেটের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী অসুস্থ। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৫ মে) বিকালে তাঁকে দেখতে হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

জমিয়ত সভাপতি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

প্রসঙ্গত, সিলেটের প্রখ্যাত বুজুর্গ আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী রহ.-এর জামাতা মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস কয়েক দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ