বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকাল ৩টায় শহরের জামিয়া আরাবিয়া শামছুল উলূম মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ফাহিম বিন আসাদের সঞ্চালনায় আলোচনা ও কাউন্সিল কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মনির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মতিন, মুফতি আবুল বাশার, মুফতি কুতুবুদ্দীন, মাওলানা ঈসা মাহমুদ, মাওলানা এনায়েত তালুকদারসহ স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ।

সম্মেলনের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফাহিম বিন আসাদকে সভাপতি, তানজিল খানকে সাধারণ সম্পাদক এবং সিয়াম হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ