বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফেনী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজালুর রহমান বলেন, ইসলামি আদর্শভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের আন্তরিকতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার বিকল্প নেই। তিনি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলম। বক্তারা সংগঠনের আদর্শ, দায়িত্বশীলদের করণীয়, সাংগঠনিক শৃঙ্খলা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় মদিনা মনোয়ারা শাখার সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আরাফাত মিতুলসহ জেলা ও বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের অগ্রগতি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ