বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা জ্ঞানপাপির পরিচয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞার শামিল এবং এটি জ্ঞানপাপির পরিচায়ক। তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার একমাত্র ঠিকানা। যে দেশ বা জাতি যতটুকু ইসলাম অনুসরণ করেছে, তারা ততটুকু শান্তি ও কল্যাণ লাভ করেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিঝিল থানা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, নগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এবং অধ্যাপক ফজলুল হক মৃধা। এছাড়া থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিশ্বে বিদ্যমান সব ধর্মের মধ্যে ইসলামই আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র জীবনব্যবস্থা। ইসলামের বিধি-বিধান সকল যুগ ও সকল মানুষের জন্য সময়োপযোগী, সার্বজনীন ও কল্যাণকর। তিনি অভিযোগ করেন, ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং অপরাধ দমন ও কার্যকর বিচারব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করেছে।

তিনি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের হতাশা দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ও অনাস্থার প্রতিফলন। সমাজে নিপীড়ন, অবিচার ও নৈতিক অবক্ষয়ের অভিজ্ঞতা মানুষকে ইসলামী ন্যায়বিচার ও মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থার প্রতি আরও আগ্রহী করে তুলছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

সভায় বক্তব্যে মেয়রপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আল্লাহভীরু ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, এমন মেয়র নির্বাচিত করতে হবে, যিনি আল্লাহ ও জনগণের কাছে নিজের কাজের জন্য দায়বদ্ধ থাকবেন। তিনি দাবি করেন, অতীতের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে জনগণের মনে ইসলামি শরিয়াভিত্তিক সমাজব্যবস্থার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ