বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জমিয়ত সভাপতির শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, পবিত্র কোরবানি মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও তাকওয়ার শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের ঘটনা মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ ও প্রেরণার উৎস।

তিনি বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জমিয়ত সভাপতি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ইসলামের প্রকৃত শিক্ষা।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ