নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল বারবার করার কারণেই জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ইসলামি শরিয়াহভিত্তিক শাসনই প্রকৃত আদর্শ শাসন।
রোববার (১৯ জুলাই) রাজধানীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস: চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।