শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুবি শাখার উদ্যোগে বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় মুফতি ফয়জুল করীমকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জামাতে আসরের নামাজ আদায় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত ইসলাহী ইজতেমায় অংশ নেন মুফতি ফয়জুল করীম।

বক্তব্যে তিনি ঈমান, আমল ও ইসলামী শরিয়তের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি মুসল্লিদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ এবং রোজা, জাকাত ও হজসহ ইসলামের ফরজ বিধানগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে তিনি জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুমসহ দেশের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ