শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক—

জাতীয় সংসদে নিজের বাবাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করার বক্তব্যটি অসাবধানতাবশত এসেছে বলে দাবি করেছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

শনিবার (২০ জুন) একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদে দেওয়া বক্তব্য নিয়ে ইতোমধ্যে তিনি স্পিকারের কাছে কার্যপ্রণালী বিধি অনুযায়ী ব্যাখ্যা দিয়েছেন।

এমপি মুনতাকিম দাবি করেন, তার পরিবারের একাধিক সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পরিবারটি মুক্তিযুদ্ধকালীন ত্যাগের সঙ্গে যুক্ত। তিনি বলেন, মামা, চাচা, খালু ও ফুপুদের পরিবারসহ তাদের পরিবারে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। সেই প্রেক্ষাপটে তিনি সংসদে একটি প্রতীকী বক্তব্য দিয়েছিলেন।

তবে তিনি স্বীকার করেন, বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা সঠিক হয়নি এবং সেটি তার অসাবধানতাবশত উচ্চারিত হয়েছে।

এর আগে গত ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তার পরিবারের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওই বক্তব্যে তিনি বলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং পরিবারের বহু সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ বলেও উল্লেখ করেন।

তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে জানা যায়, হলফনামা অনুযায়ী তার জন্ম ১৯৮১ সালে। ফলে মুক্তিযুদ্ধে তার বাবা–দাদার শহীদ হওয়ার দাবি নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় অনলাইনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। পরে জানা যায়, তার বাবা এখনো জীবিত।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ