শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গাজীপুর জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

প্রধান অতিথির তার বক্তব্যে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করছে বলে জানান। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে সুসংগঠিত কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও থানা শাখা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, মতবিনিময়, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ