বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সংগঠনের বগুড়া জেলা শাখার দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বাদ জোহর রাজধানীর মুহাম্মদপুরে আমিরে মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বগুড়া জেলা শাখার নির্বাহী পরিষদের দায়িত্বশীলরা অংশ নেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, সদস্যদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়া বগুড়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মামুন রাহমানীসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে জেলা নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এসএইচ