শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই ২০২৬) আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনকালে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা নির্ধারিত জলাশয়ে অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ