বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮


জমিয়তের পল্লবী থানা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মাওলানা আখতারুজ্জামান কাসেমীকে সভাপতি এবং মাওলানা হেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন থানা কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টায় পল্লবী জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন থানা সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জমিয়তে উলামায়ে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, দ্বীন ও মিল্লাতের হেফাজতে সংগঠনটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ, যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতির প্রশ্নে আপসহীন থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিল সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পল্লবী থানা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ