বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

নয়া খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হুদা মজনু ||

মহীয়ান গরিয়ান স্রষ্টার সৃষ্টি
অন্ধকার অমানিশা ছিঁড়ে;
সুপ্ত স্বপ্নের স্রোত পাড়ি দিয়ে
আনে সজীব সোনালী সোপান
প্রমত্তা পদ্মা-মেঘনার তীরে।

তুমুল তারুণ্য তীব্র তরঙ্গে
মহা দুর্যোগে দেয় সাঁতার;
আসমানী শক্তিতে বলীয়ান
বীরের দল
প্রাণপণ দৃপ্ত কাতার।

সত্য ন্যায়ের ঝাণ্ডা হাতে
ফিরিয়ে আনতে অধিকার;
জালিমের প্রাসাদে পদাঘাতে
নির্ভীক সবে
ভাঙো আজ পাষাণ দুয়ার।

মরার ভয়ে ধরার বুকে পরাজয় কেন বলো—
সামনে সবার আছে কবর;
ভাঙনের পর আসবে এবার
বিজয় বার্তা-নয়া খবর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ