শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফায়েড করার সহজ কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আপনি যদি শিল্পী, সোশ্যাল ইনফ্লুইয়েন্সার কিংবা কোনও সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী হোন তবে বেশ কিছু ধাপ অবলম্বন করে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি আজই ব্লু ভেরিফায়েড করে নিতে পারেন। কেননা ব্লু চেকমার্ক করা অ্যাকাউন্টকে নেটিজেনরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তবে বেশ কিছু নিয়ম মেনে তবেই পাওয়া যাবে এ ব্যাজ।

যেভাবে আবেদন করা যাবে-
প্রথমেই ইন্সটাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এ ট্যাপ করতে হবে। এরপর Settings-এ গিয়ে ট্যাপ করতে হবে Account-এ। এরপর Request Verification-এ ট্যাপ করতে হবে। এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে। নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে। এরপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)।

সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে।
এরপর ইন্সটার একটি প্রতিনিধি দল এ আবেদন পর্যালোচনা করে দেখবে। ইন্সটাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা এজন্য কোনও ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ