শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বছর শেষে টেলিগ্রাম আনলো নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম বছর শেষে নতুন আপডেট এনেছে। এর অংশ হিসেবে টেলিগ্রামে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে চ্যানেল কাস্টমাইজ করা ও স্টোরিতে পোস্ট শেয়ার করার মতো বিষয় রয়েছে।   

 যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা নতুন আপডেটে সেগুলো ডিজাইনে পরিবর্তন আনতে পারবে। চ্যাটিংয়ের রঙ পরিবর্তনের পাশাপাশি এখন চাইলে প্রোফাইল কভারে লোগো যুক্ত করা যাবে। এ ছাড়া স্ট্যাটাসে ইমোজির সেট করতে পারবে। 

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো স্টোরি শেয়ার করা যাবে। এটি চ্যানেলের মেসেজকে পুনরায় পোস্ট হিসেবে স্টোরিতে যুক্ত করার সুবিধা দেবে। স্টোরিতে ছবি, ফাইল, অডিও থেকে শুরু করে ভিডিও মেসেজও যুক্ত করা যাবে। এর আগে এই সুবিধাটি শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ছিল।


এ ছাড়া নতুন প্রিমিয়াম গিফটের একটি ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী একবারে ১০ জনকে নির্বাচন করে এক ক্লিকে টেলিগ্রাম প্রিমিয়াম গিফট দিতে পারবে। নতুন আপডেটের মাধ্যমে আরও একটি সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে পোস্ট কয়জন দেখেছে ও রিঅ্যাকশন দিয়েছে সে সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ