শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফেসবুকে পোস্ট না করেও বার্তা বা ছবি সেভ রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরেও তা পোস্ট করা হয় না। তখন সেই পোস্টটি ড্রাফট অপশনে জমা রাখে ফেসবুক। ফলে সেগুলো পরে সহজেই খুঁজে বের করে পুনরায় পোস্ট করা সম্ভব।

শুধু তাই নয়, আপনি চাইলে ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছে ফেলতেও পারবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি।

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে।

২. এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে।

৩. তারপর ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করুন। এর ফলে পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।

৪. এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে।

৫. এরপর ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে।

৬. সবশেষে ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ