শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক সময় বই, লেখা বা নথির পৃষ্ঠার নিচে পাদটীকা বা ফুটনোটের প্রয়োজন হতে পারে। বিশেষ করে লেখার উৎস বা সূত্রগুলো গুছিয়ে রাখার বেলায় এটি দরকার হয়।

কোনো নথি লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করলে সেখানে ফুটনোট যোগ করার একটি বিশেষ ফিচার রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই নথিতে ফুটনোট যোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন।

. ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এরপর যে অংশে ফুটনোট যোগ করতে চান সেখানে কারসর নিয়ে ক্লিক করুন।

. ওপরের রিবন মেনু থেকে ‘রেফারেন্সেস’ ট্যাবটি বেছে নিন।

. ‘ইনসার্ট ফুটনোট’ অপশনে চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। এখানে ফুটনোট লিখুন।

. নোট টাইপ করা হলে, যে নোটটি লিখেছেন তার ঠিক আগের ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।

কিবোর্ড শর্টকাট

ফাইলে একসঙ্গে অনেকগুলো ফুটনোট যোগ করতে হলে, বার বার রেফারেন্সেস ট্যাব থেকে সেটি সিলেক্ট করা কিছুটা ঝামেলার মনে হতে পারে। এমন পরিস্থিতির জন্য রয়েছে কিবোর্ড শর্টকাট।

. প্রথমে যে অংশের জন্য ফুটনোট চান সেখানে ক্লিক করুন।

. এবার কিবোর্ডে একসঙ্গে ‘অল্টার’, ‘কন্ট্রোল’ ও ‘এফ’ বোতাম চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। নোট লেখা হলে ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি গুগল ডকসেও কাজ করবে এ পদ্ধতি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ