শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফ্রিজে বৈদ্যুতিক শক: কারণ ও করণীয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

গৃহস্থালির অন্যতম প্রয়োজনীয় উপকরণ ফ্রিজ। তবে মাঝে মাঝে এই দরকারি যন্ত্রটি বিপজ্জনক হয়ে উঠতে পারে—বিশেষ করে যখন ব্যবহারকারী হালকা বা মাঝারি মাত্রার বৈদ্যুতিক শকে আক্রান্ত হন। এমন শক সাধারণত ত্বক ফ্রিজের ধাতব অংশের সংস্পর্শে এলে অনুভূত হয় এবং পরিস্থিতিভেদে ভয়ানক বিপদও ডেকে আনতে পারে।

কেন এমনটি ঘটে?

বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক শক লাগার অন্যতম কারণ হলো লিকেজ কারেন্ট, যা সাধারণত পুরোনো ফ্রিজের কম্প্রেসর বা ভেতরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা থাকলে ঘটে।

নিচে কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা হলো:

১. পুরনো ফ্রিজের কম্প্রেসর থেকে লিকেজ কারেন্ট নির্গত হতে পারে।
২. পাওয়ার কেবল ছিঁড়ে গিয়ে ফ্রিজের বডির সাথে লাগলে।  
৩. ইঁদুর বা পোকামাকড়ের কারণে তার কাটা পড়লে।  
৪. কম্প্রেসর নিজেই শর্ট হলে বা কারেন্ট প্রবাহিত করলে।  
৫. আর্থিং (grounding) না থাকলে ফ্রিজের ধাতব অংশ বিদ্যুতায়িত হয়ে যেতে পারে।
কীভাবে সমাধান করবেন?

এই সমস্যাগুলো এড়াতে নিচের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি:

- কম্প্রেসর পরিবর্তন করে নতুনটি লাগানো।  
- ফ্রিজের পেছনে ও নিচে পরিষ্কার রাখা যাতে ইঁদুর বা পোকা ঢুকতে না পারে।  
- তার কাটা আছে কিনা পরীক্ষা করা।  
- সঠিকভাবে আর্থিং আছে কিনা দেখে নেওয়া।  
- থ্রি-পিন প্লাগ ব্যবহার নিশ্চিত করা।  
- যদি সবকিছু ঠিক থাকে, তবে সকেট খুলে আর্থিং লাইন চেক করুন, প্রয়োজনে আর্থিং সংযোগ যোগ করুন।

এ ধরনের কাজ ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি আপনি ইলেকট্রিক্যাল কাজের দক্ষতা না রাখেন, তবে অবশ্যই প্রশিক্ষিত টেকনিশিয়ানের সহায়তা নিন। সতর্ক ব্যবহার ও সময়মতো রক্ষণাবেক্ষণ ফ্রিজকে যেমন দীর্ঘস্থায়ী করে, তেমনি আপনাকেও নিরাপদ রাখে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ