শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১২ হাজার টাকার মধ্যে বাংলাদেশের সেরা মোবাইল ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বাজেট স্মার্টফোন বাজারে ১২ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো মানের মোবাইল পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী, নতুন ব্যবহারকারী কিংবা দৈনন্দিন সাধারণ কাজে নির্ভরযোগ্য ফোন খুঁজছেন—তাদের জন্য এগুলো হতে পারে সেরা বিকল্প।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজনেক্সটের তথ্যমতে, বর্তমানে দেশের বাজারে জনপ্রিয় কয়েকটি বাজেট স্মার্টফোন হলো—

রিয়েলমি C63 : প্রায় ১১,২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৪ GB RAM ও ১২৮ GB স্টোরেজ। বাজেট ব্যবহারকারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ অপশন।

স্যামসাং গ্যালাক্সি M05 : প্রায় ৮,৫০০ টাকায় মিলছে। স্যামসাংয়ের নির্ভরযোগ্য ব্র্যান্ড সাপোর্টের কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয়।

রিয়েলমি নারজো N61 : দাম প্রায় ৯,২০০ টাকা। ভালো পারফরম্যান্স ও স্টোরেজের কারণে এটি বাজারে আলোচিত।

রিয়েলমি C61 : প্রায় ১০,৫০০ টাকায় মিলছে। উন্নত ক্যামেরা সুবিধা রয়েছে।

ভিভো Y18 : দাম প্রায় ১১,৮০০ টাকা। স্টাইলিশ ডিজাইন ও দৈনন্দিন ব্যবহারে উপযোগী।

শাওমি রেডমি 12C : প্রায় ১০,৫০০ টাকায় পাওয়া যায়। এতে ব্যবহৃত হয়েছে Helio G85 প্রসেসর, সাথে ৪ GB RAM ও ৬৪ GB স্টোরেজ।

 

বিশেষজ্ঞদের পরামর্শ

বাজেট ফোন বাছাইয়ের সময় প্রসেসর, ব্যাটারি, RAM-স্টোরেজ, সফটওয়্যার আপডেট এবং ব্র্যান্ড সাপোর্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই দামের মধ্যে রিয়েলমি C63 পারফরম্যান্স ও স্টোরেজে এগিয়ে। অন্যদিকে ব্র্যান্ড নির্ভরযোগ্যতায় স্যামসাং গ্যালাক্সি M05 নিরাপদ পছন্দ হতে পারে। আর গেমিং ও পারফরম্যান্স বিবেচনায় শাওমি রেডমি 12C-কেও সেরা বিকল্প ধরা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ